শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে ৩৩ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

reporter / ৪৮৪ ভিউ
আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দু’টি ট্রাক থেকে ১৩৫০ কেজি (৩৩ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১০ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকের ককসিটের মধ্যে থাকা যশোর থেকে নিয়ে আসা এসব চিংড়ি জব্দ করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান  বলেন, কোস্টগার্ড টহল সদস্যরা হরিণা ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় ২ টি ট্রাক(যশোর ট-১১-৩৫-২২ এবং যশোর ট-১১-২৯-৯২) তল্লাশী করে ১৩৫০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করে।
দুপুরে জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়
নৌ পথের নিরাপত্তা ও সব ধরণের চোরাচালনা রোধে কোস্টগার্ডের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা


এই বিভাগের আরও খবর