শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে মাদকসহ বিভিন্ন মামলার ৬ আসামি আটক

reporter / ২৭৭ ভিউ
আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার ৫ আসামীসহ ৬জনকে আটক গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ জুন শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল এর সার্বিক সহযোগিতায় এস.আই মো. একরামুল হক সঙ্গী অফিসার ও ফোর্সসহ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের শ্রীকালিয়া সওদাগর বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ফয়সাল আহম্মদ প্রকাশ (রনি ৩৭)কে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। আটকৃত মাদক ব্যবসায়ী ফয়সাল আহম্মদ প্রকাশ (রনি) গুপ্টি পুর্ব ইউনিয়নের শ্রীকালিয়া সওদাগর বাড়ীর জাহাঙ্গীর আলম সওদাগরের ছেলে।
একই দিনে এ.এস.আই মোহাম্মদ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের চরমঘুয়া এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী মো. আমজাদ মিজিকে আটক করে। এইক দিনে এস.আই মো. নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ পৌরসভা এলাকা থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় আলমগীর হোসেন (৩০), জসিম (৩০), মনির হোসেন (২৪), আহসান (৩২)কে গ্রেফতার করেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গাজাঁসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে এবং অপর ৫ আসামীকে আটক আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর