শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

পদ্মা সেতু উদ্ধোধনের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন শেখ হাসিনা …. বিএইচএম কবির আহমেদ

reporter / ২৭২ ভিউ
আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
 মতলব দক্ষিণ উপজেলা  পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেন,  বাঙ্গালি জাতির স্বপ্নের পদ্মা সেতু উদ্ধোধনের মধ্যদিয়ে ইতিহাস সৃষ্টি  করলেন  বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিকনায়তনে পদ্মা সেতু উদ্ধোধন উপলক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা ফাহমিদা হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান,সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া, জেলা কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান,  মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক হারুন অর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, কলেজের ও মাদ্রাসার অধ্যক্ষ,শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন। অনুষ্ঠানের আগে স্বপ্নের পদ্মা সেতু উদ্ধোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয়  এবং বেলুন উড়িয়ে অভিনন্দন জানানো হয়। পদ্মা সেতু উদ্ধোধনী অনুষ্ঠানটি প্রজেক্টের মাধ্যমে উপভোগ করা হয়।


এই বিভাগের আরও খবর