শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকায় কচুয়া থানার ওসি মহিউদ্দিন

reporter / ৩২৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বিল্লাল মাসুমঃ
চাঁদপুর কচুয়া  থানা পুলিশ  বিগত তিন মাসে মাদক বিরোধী অভিযানে ব্যাপক সফলতা অর্জন করেছে । জানা যায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত  মাদকের  বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতির  অংশ হিসেবে বর্তমান পুলিশ সুপার মিলন মাহমুদ এই জেলায় যোগদানের পর থেকে মাদক বিরোধী জিরো টলারেন্স নিতি গ্রহন করেন,তারই অংশ হিসেবে  চাঁদপুর কচুয়া থানা ব্যাপক তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে । তারই ধারাবাহিকতায়   বিগত তিন মাসে  প্রায় ১৯৫ কেজি৫০০গ্রাম গাঁজা, ৫৪৩৮পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮৭ বোতল ফেন্সিডিল,৫৪ টি মামলা ও ৮১ জন আসামি গ্রেফতারের গত তিন মাসে ব্যাপক সফলতা দেখিয়েছে।
এর মধ্যে এপ্রিল মাসে ৫৪ কেজি ৬৫০গ্রাম গাঁজা, ফেন্সিডিল২৫৭ বোতল,মামলা ১৬,ও আসামীর সংখ্যা ২৭ জন,  মে মাসে ৫২কেজি৩৫০ গ্রাম গাঁজা, ৫১৭১ পিস ইয়াবা, ২৯০ বোতল ফেনসিডিল  ১২  টি মামলা এবং আসামী ৩১ জন।  জুন মাসে ৭৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২৬৭ পিস ইয়াবা ফেন্সিডিল ৪০ বোতল  ১৭ টি মামলা করেছেন আসামী ৮১ জন ধরার সফলতা অর্জন করেছে।
মাদক বিরোধী অভিযানের ব্যাপারে চাঁদপুর কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন   বলেন, বিভিন্ন প্রতিকুলতা উপেক্ষা করে অফিসারদের সঠিক ভাবে দায়িত্ব পালনের ফলশ্রুতিতে মাদক বিরোধী কার্যক্রম সফলতা এসেছে। এ সময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যেখানেই মাদক ব্যবসায়ী থাকবে সেখানেই অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জনসাধারণকে মাদকের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক সচেতনতা তৈরি করতে ও আমরা কাজ করছি।


এই বিভাগের আরও খবর