শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরের নতুন বাজার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দের ইনচার্জ আরশাদ অফিসে বসেই ধুমপান করে

reporter / ৩২৪ ভিউ
আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

লিয়াকত হোসাইন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নতুন বাজারে পল্লী বিদ্যুত সমিতি-২ এর আওয়তায় একটি অভিযোগ কেন্দ্র রয়েছে।সেখানে ডুকতেই রয়েছে একটি সাইন বোর্ড। এখানে লিখা আছে মাদককে না বলুন। কিন্তু অভিযোগ অভিযোগ কেন্দের ইনচার্জ আরশাদ তার চেয়ারে বসেই ধূমপান সেবন করছেন। আরশাদের প্রকাশ্যে ধূমপানের চিত্র ক্যামেরাবন্দি করা হয়েছে।

৩০ জুলাই শনিবার দুপুরে আরশাদের কাছে বক্তব্য নিতে গেলে দেখা যায়, ধুমপানের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

এদিকে অফিসে প্রকাশ্যে ধূমপানের কারণে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। প্রকাশ্যে ধুমপানের বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সচেতন মহলের মধ্যে।
জানা যায়, প্রায় ৩ বছর আগে নতুন বাজার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ইনচার্জ হিসেবে যোগদান করেন আরশাদ।

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর সংশোধনী ২০১৩ আইনের বিধান অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আধা সরকারি অফিস, স্বায়ত্বশাসিত অফিস ও বেসরকারি অফিস, হাসপাতাল ও ক্লিনিক ভবন, আদালত ভবনসহ পাবলিক প্লেসে ধুমপান করা দন্ডনীয় অপরাধ। এই অপরাধ করলে তিনশত টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন এবং দ্বিতীয়বার একই অপরাধ করলে দন্ডের দ্বিগুন হারে দন্ডনীয় হবেন।

অভিযুক্ত আরশাদ বলেন,ধুমপান করার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে বলেন, আমার অফিসে বসে সিগারেট খাই, গাঁজা খাই না।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম মোকলেছুর রহমান বলেন, আরশাদের বিরুদ্ধে আরো অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান বলেন,অফিসে বসে ধুমপান করার সুযোগ নেই। এটি অবশ্যই দন্ডনীয় অপরাধ।


এই বিভাগের আরও খবর