শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে আ’লীগ নেতাকে মারধরের ঘটনায় ৩ জনের জামিন না মন্জুর।।জেল হাজতে প্রেরন

reporter / ৩০১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের  মতলব উত্তর উপজেলার মুক্তির কান্দি ও গোপাল কান্দিতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এবং আওয়ামীলীগ নেতাকে মারধরের ঘটনায় ৩ জনের জামিন না মন্জুর করেছে আদালত।  ১৬ আগষ্ট মঙ্গলবার  দুপুরের চাঁদপুর  চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মন্জুরুল আলম এ আদেশ দেন। আদেশে বলা হয়, ১৪ জুলাই ২০২২ ইং তারিখে মতলব উত্তর থানার ১৫ নং মামলার এজাহারভূক্ত ১নং আসামী মনির হোসেন মেম্বারের ছেলে কামাল হোসেন, ২নং আসামী মো. শরীফ হোসেন ও ৩ নং আসামী জমির আলীর ছেলে মেহেদি বেআইনিভাবে মারামারি করে আইন-শৃঙ্খলা বঙ্গ করায় ও মাথায় গুরতর আহত করায় এই ৩ জনকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয় আদালত।
জানা গেছে গত ১৯ জুলাই ২০২২ ইং তারিখে আসামীগন উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন। ১৮ আগস্ট পর্যন্ত জামিন বহাল থাকা অবস্থায় গতকাল ১৬ আগষ্ট নিম্ম আদালতে হাজির হলে আদালত জেল হাজতে পাঠায়।
জানা যায়, গত ১৩ জুলাই উপজেলার গোপাল কান্দি গ্রামের মনির হোসেন মেম্বার ও জয়নাল আবেদিন মোল্লা একই ওয়ার্ডে  ইউপি নির্বাচনে মেম্বার পদে নির্বাচন প্রতিধন্ধিতা করে।  রানা আহাম্মেদ রফিক  জয়নালের সর্মথক থাকার কারনে ও তাদের মাদক বিক্রিতে বাধা প্রদান করায় রফিকের প্রতি ক্ষিপ্ত হয়ে।
 গোপাল কান্দি গ্রামের  মো. মনির হোসেন মেম্বার , তার  ছেলে  কামাল হোসেন , ও মোঃ শরীফ , জমির হোসেনের ছেলে মেহেদী,  কাবিলের ছেলে  রাজিব, আলী হোসেনের ছেলে  শুকুর , আব্দুস শুকুর আলীর ছেলে শাওন, আব্দুল আউয়ালের ছেলে . শাহ আলম, মৃত জাফর বেপারির ছেলে . জর্জ মিয়া  ও মুক্তির কান্দি গ্রামের  মুছলিম ছৈয়ালের ছেলে ইব্রাহিম  সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন মিলে জয়নাল আবেদিন মোল্লার সমর্থক রফিকুল ইসলাম  রানা উপর অতর্কিত  আক্রমন করে। এতে আওয়মীলীগ নেতা, আ’লীগ নেতা জয়নাল আবেদিন মোল্লা, তার ছেলে রাকিব, ও আবুল হোসেনের ছেলে বেলালকে জখম হয়।
ঐদিন রফিকুল ইসলাম রানা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে ৩ জনকে জেল হাজতের নির্দেশ দেন আদালত।


এই বিভাগের আরও খবর