শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শাহরাস্তি পৌর ৮ ও ১২ নং ওয়ার্ড বিএনপি’সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা

reporter / ৩৭৪ ভিউ
আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ বিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ঠ আওয়ামী লীগ সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব‍্যের মূল‍্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে
শাহরাস্তি পৌর ৮ ও ১২ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল, সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হক। পৌর যুব দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর বিএনপি’র সভাপতি মোঃ আবুল খায়ের সি, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুজ্জামান, মোঃ শফিউল্লাহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন নয়ন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আমির গাজী, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কাশেম, এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল হায়দারসহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন এই প্যাসিবাদী সরকার
জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব‍্যের মূল‍্য বৃদ্ধিসহ এবং আমাদের দলের নেতাকর্মীদের হত্যা। বর্তমানে আমাদের দেশের লোকজন ভালো নেই, স্বল্প আয়ের মানুষরা বর্তমানে যেভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে তারা না খেয়ে জীবন যাপন করছে। আমরা আজকে জনগণের কর্মসূচি নিয়ে জনগণের মাঝে উপস্থিত হয়েছি।আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে বলব এই মেসেজটা যেখানে কর্মস্থান সেই খানে জনগণকে পৌঁছে দিতে হবে। মানুষ এখন তাদের জীবনযাত্রা ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে। এই ফ্যাসিবাদী সরকারের পতন করতে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটাতে হবে।


এই বিভাগের আরও খবর