শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজিগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউপি চেয়ারম্যানের আমন্ত্রনে হাজী জসিমের মতবিনিময়

reporter / ২৯৩ ভিউ
আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
হাজিগঞ্জের ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউপি চেয়ারম্যানের আমন্ত্রনে চা-চক্রে যোগদান করলেন হাজী জসিম। চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিনকে চা-চক্রের আমন্ত্রন জানায় ইউপি চেয়ারম্যান কাজী নূরে রহমান বেলাল। ২৮ আগস্ট রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে আমন্ত্রিত অতিথি ও নেতাকর্মীদের উপস্থিতিতে চা-চক্র অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান কাজী নূরে রহমান বেলাল এবং ইউপি সদস্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন। এ সময় জেলা পরিষদ নির্বাচনে আবারো সদস্য পদে প্রার্থী হতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি ।
সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস সরকারের সভাপতিত্বে চা-চক্রে সংক্ষিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউপি চেয়ারম্যান কাজী নূরে রহমান বেলাল, ১নং রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদি মিয়া, ২নং বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, ৫নং হাজীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, ৬নং বড়কুল পূর্ব ইউপি চেয়ারম্যান মজিবুর রহহমান, ৭নং বড়কুল পূর্ব ইউপি চেয়ারম্যান নূরুল আমিন হেলাল, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, আওয়ামীলীগ নেতা মো. দুলাল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, আওয়ামী লীগ নেতা আলী আহম্মদ ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী, ইউপি সদস্য ফিরোজ আলম হীরাসহ ইউপি সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর