শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

বিএনপি হলো নালিশি দল তারা সকাল বিকাল বিদেশীদের পায়ে ধরে ————–মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

reporter / ৩৪০ ভিউ
আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি হলো নালিশি দল। তারা সকাল-বিকাল শুধু পায়ে ধরে। পায়ে ধরার দল হলো এইটা। আর ষড়যন্ত্র করে। মিথ্যা, ষড়যন্ত্র আর নালিশ হলো তাদের মূল কাজ। জনগণের কাছে তারা যায় না।’
তিনি বলেন, ‘তারা পল্টন ও নয়াপল্টন দুই জায়গায় বসে একই বক্তব্য দিতে থাকে। বলতে থাকে আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে। এছাড়া আর কোনো কথা তারা বলে না।’
সোমবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গণ আজাদী লীগ সভাটির আয়োজন করে।
জামায়াতে ইসলামীর বিএনপি জোট ছাড়ার প্রসঙ্গে মায়া বলেন, ‘বিএনপিকে তালাক দিয়ে একজন চলে গেছে। তারা বলে, আগেই আমরা তালাক দিয়ে দিয়েছি। বুঝলেন তো কারা? তাদের নাম আমি মুখে আনতে চাই না।’
তিনি বলেন, ‘আমরা যখন মুক্তিযুদ্ধ করি, তখনই জিয়াউর রহমানরা স্বাধীনতার বিপক্ষে ভেতরে ভেতরে কাজ করছিলেন। তারা পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে ঘাপটি মারা অবস্থায় ছিলেন। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে জিয়াউর রহমানরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্র করে। পরে জাতির পিতাকে হত্যা করা হয়। এ হত্যার মধ্যে দিয়ে, জিয়াউর রহমান তার হাতকে রক্তে রঞ্জিত করেছেন। এরপরও যখন তারা দেখল, তাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে না, তখন তারা জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করে। ষড়যন্ত্রের মধ্য দিয়ে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে। বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার সঙ্গে সরাসরি জিয়াউর রহমান জড়িত।’
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিলেন খালেদা জিয়া ও তারেক রহমান। দেশের মানুষের দোয়ায় আল্লাহ সেদিন শেখ হাসিনাকে বাঁচিয়েছিলেন। কিন্তু আইভি আপাসহ ২২ জনকে সেদিন তারা হত্যা করেছে। জিয়া পরিবার হলো খুনির পরিবার, সন্ত্রাসীর পরিবার।’
‘তাদের হাত বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, আইভি আপাসহ অনেকের রক্তে রঞ্জিত। এরা যদি রাজনীতিতে থাকে, তাহলে দেশকে আবার পেছনে নিয়ে যাবে। জিয়া পরিবারকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। তাহলে দেশে  গুম, খুন, হত্যা রাজনীতি বন্ধ হবে।’


এই বিভাগের আরও খবর