রাফিউ হাসান হামজাঃ চাঁদপুরের শাহরাস্তিতে ধোপল্লা বাজার,উয়ারুকে পাঁচ শতাধিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করেছেন ডি.এস.এম ফ্রেন্ডস্ সোসাইটি স্বেচ্ছাসেবী সংগঠন।
‘তুচ্ছ নয় রক্ত দান বাঁচতে পারে একটি প্রাণ’ স্লোগানকে সামনে রেখে রবিবার (৪ সেপ্টেম্বর) ক্যাম্পেইনের আয়োজন করা হয় সংস্থাটির প্রধান কার্যালয়ে।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘সংস্থাটির এটি খুব ভালো একটি উদ্যোগ, যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের জন্য কিংবা আমাদের কোনো রিলেটিভের জন্য রক্ত লাগলে এখান থেকে সংগ্রহ করতে পারবো।’
ফ্রি রক্তগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন অভিজ্ঞ ল্যাবরেটিয়ান, উক্ত ক্লাবের সভাপতি মোঃ নিয়ামত উল্যাহ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ও অন্যান্য সদস্য বৃন্দ।