শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

আজ কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হচ্ছে না

reporter / ৪০৭ ভিউ
আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন পূর্ব নির্ধরিত তারিখ অর্থাৎ সোমবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে না।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, অনিবার্য কারনবশত ১২ সেপ্টেম্বর তারিখে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছেনা। পরবর্তিতে কেন্দ্রিয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হবে। যার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
শনিবার অনুষ্ঠিত কচুয়া পৌর আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে তিনি বলেন, পৌর সভার সকল কাউন্সিলরের অংশ গ্রহনের মধ্য দিয়ে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের পদবীধারী কেউ অসুবিধার কারনে না আসতে পারলেও উপজেলা আওয়মী লীগের অন্য সদস্যদের উপস্থিতির মাধ্যমে পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে সাংগঠনিক কোন ব্যত্যয় ঘটেছে বলে আমার মনে হয়না।


এই বিভাগের আরও খবর