মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজী কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করছেন আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদ প্রার্থী মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য ও মোহনপুর পর্যটন লিমিটেডের পরিচালক কাজী হাবিবুর রহমান।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সভা কক্ষ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম,
ইউপি সদস্য মোঃ হালিম সরকার,ছরোয়ার হোসেন, গোলাম কাদের, ,আব্দুল কাদের , সালাউদ্দিন, পারুল বেগম।
একই দিনে মতবিনিময় সভা করেন ১৪ নং সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে।
মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সভা কক্ষ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১৪ নং সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক খোকন ইউপি সদস্য
আব্দুল হক, মাসুদ মিয়াজী, জহিরুল ইসলাম , দুলাল, হুমায়ূন , ইকবাল, গৌরাঙ্গ, সিরাজ, সালমা, রাসিদা,শামশুর নাহার পলি প্রমুখ।
মতবিনিময় সভায় চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী কাজী হাবিবুর রহমান, মতলবের জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য সকালে কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।