শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরের নতুন বাজার সংলগ্ন বেরিবাধের উপর থেকে পিকআপ চুরি

reporter / ৩২৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার নতুন বাজার এলাকায় বেরিবাধের উপর থেকে  একটি পিকআপ চুরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১৯ সেপ্টেম্বর রাতে। এ নিয়ে  পিকআপ গাড়ির মালিক মোতালেব হোসেন মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,  উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের ভেদুরিয়া বাজার এলাকার শেখ নগর গ্রামের মৃত সাদেক আলী গাজীর ছেলে আব্দুল মোতালেব প্রতিদিনের মতো ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার সময় নতুন বাজারে পিকআপ গাড়িটি রেখে বাড়িতে চলে যায়।  পরদিন ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বাজারে এসে গাড়িটি আর পায়নি। অনেক খোজাখুজি করে কোথাও না পেয়ে অবশেষে মতলব উত্তর থানায় একটি  অভিযোগ দায়ের করেন।
পিকআপ গাড়ির ইন্জিন নং – 275IDIO5KUYS88840,চেসিজ নং –MAT 445235FZR38820, ওজন ১৫৫০ কেজি। গাড়ির রেজিষ্ট্রেশন  নাম্বার ঢাকা মেট্রো ন- ১৮-৬৮৬৬, রং ব্লু ও হলুদ।
এবিষয়ে গাড়ির মালিক আঃ মোতালেব বলেন, বহু কস্ট করে গাড়িরটি কিনেছি। গাড়িটি চুরি হওয়ায় আমি নিঃশ্ব হয়ে গেছি। তাই আইন শৃঙ্খলা বাহিনীসহ  সকলের সহযোগিতা চাই।এ বিষয় জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিউদ্দিন জানান  এ বিষয় একটি অভিযোগ  পাওয়া গেছে তদন্ত  করে যথাযথ  ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর