শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব দক্ষিণে সামাজিক সম্প্রীতি সমাবেশ

reporter / ২৮২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছেন
———পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
 পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা কেউ গুজবে কান দিবেন না। ধর্ম যার যার রাষ্ট্র সবার। মানব সেবাই পরম ধর্ম। আমরা একে অপরের সুখ-দুঃখে পাশে থাকবো। প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে দায়িত্ব পালন করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে কাজ করে যেতে চাই। তিনি বলেন, আসন্ন দুর্গা পূজায় প্রতিটি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে। আমরা প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করবো। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আজ ২০ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নুরুল আমিন রুহুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি শংকর রাও নাগ, মতলব বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ কবির আহমেদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোর্শেদ আলম সিরাজী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, সাপ্তাহিক মতলবের জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শ্যামল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেনসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন মসজিদের ইমামগণ, সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।


এই বিভাগের আরও খবর