শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

আজ হাজীগঞ্জ ও শাহরাস্তি আসছেন মেজর( অবঃ) রফিকুুল ইসলাম এমপি

reporter / ৩৭১ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ আজ শনিবার ১ দিনের সফরে নির্বাচনী এলাকা আসছেন  মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। সফরকালে তিনি হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন।
শনিবার হাজীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে  সকাল ৯ ঘটিকায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায়  হাজীগঞ্জ উপজেলায় খাস ও সরকারী জলাভূমি, প্রাতিষ্টানিক জলাশয় ও উন্মুক্ত জলাশয় পোনা মাছ অবমুক্ত করবেন, সকাল ৯.৩০ মিনিটে কৃষি ও প্রযুক্তি মেলা ও প্রদর্শনী, সকাল ১০ ঘটিকায় মীনা দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। একই দিনে
শাহরাস্তি উপজেলা পরিষদ প্রাঙ্গনে  সকাল ১১ ঘটিকায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় শাহরাস্তি উপজেলায় খাস ও সরকারী জলাভূমি, প্রাতিষ্টানিক জলাশয় ও উন্মুক্ত জলাশয় পোনা মাছ অবমুক্ত করবেন, সকাল ১১ঃ৩০ মিনিটে কৃষি ও প্রযুক্তি মেলা ও প্রদর্শনী, দুপুর ১২ ঘটিকায় দুঃস্থদের মাঝে চেক বিতরণ করবেন। উপজেলা পরিষদে প্রোগ্রাম শেষ করে তিনি বিকাল ৩ ঘটিকায় হাজীগঞ্জ পৌরসভার দক্ষিণ বলাখালের ১ নং ওয়ার্ডে ডাকাতিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্ভোধন ও পুরষ্কার বিতরণীতে উপস্থিত থাকবেন।


এই বিভাগের আরও খবর