শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৫ নভেম্বর শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

reporter / ২৭০ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ আগামী ১৫ নভেম্বর চাঁদপুরের শাহরাস্তি  উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে । এ বিষয়ে নিশ্চিত করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর সাথে চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এতে ১৪ নভেম্বর হাজীগঞ্জ ও ১৫ নভেম্বর শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার তারিখ ঘোষণা করা হয়।এছাড়াও তার পূর্বে পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন করার জন্য জোর তাগিদ দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ – শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীর উত্তম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল,সহ- সভাপতি ও টীম প্রধান (শাহরাস্তি) মনজুর আহমদ,শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দীন প্রমুখ।
 উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ২০১৯ সালের নভেম্বরের মধ্যে মেয়াদ উর্ত্তীণ সকল কমিটিকে আহবায়ক কমিটি করার নির্দেশ দেন। ১৫ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ঘোষণা হওয়ায় শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে, ইতিমধ্যে প্রার্থীদের তদবির শুরু হয়েছে জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের কাছে।
বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছেন সূচীপাড়া উত্তর ইউনিয়নের ইউপি চেয়্যারম্যান মোস্তফা কামাল মজুমদার ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান কামরুজ্জামান মিন্টু।


এই বিভাগের আরও খবর