শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী, সরকার আলাউদ্দিনের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

reporter / ২৫১ ভিউ
আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে  আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী সরকার মোঃ আলাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
২৪ সেপ্টেম্বর শনিবার সকালে ফতেপুর পচ্ছিম ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহববায়ক মিরাজ খালিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পচ্শিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম,নাজমা বেগম,পারভিন বেগম, ইউপি সদস্য মোঃ শিবলী, মোঃ জসিম উদ্দিন, মোঃ জসিম উদ্দিন,মোঃ ওহিদুল আলম,মোঃ মাসুদ, মোঃ হাবিবুল্লাহ,মোঃ আলী রাজা, মোঃ জহির, মোঃ মনসুর  মোল্লা ৷ আরোও বক্তব্য রাখেন, ফতেপুর পচ্শিম ইউপি আ‘লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার, আ‘লীগ নেতা মোঃ  দুলাল,ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আল- মাহমুদ,ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবলীগের সভাপতি সপন,যুবলীগ নেতা আনোয়ার হোসেন আকাশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷
মতবিনিময়ে  জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফতেপুর পচ্শিম ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন বলেন,আমি গত ৩০ বছর ধরে  আপনাদের পাশে থেকে আমার সাধ্যমত কৃষকদের সেবা দেওয়ার চেষ্টা করেছি ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে সেবা করে যাব ইনশাল্লাহ ৷
আপনারা জানেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী ছিলাম কিন্ত দলীয় সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে আমি নির্বাচন করিনি ৷ এবার আমি জেলা পরিষদ  নির্বাচনে সদস্য প্রার্থী হয়েছি আমি আশাবাদী আপনারা আমার পাশে থাকলে  আল্লাহর রহমতে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নিশ্চিত আমি বিাজয়ী হবো ইনশাল্লাহ ৷ তাই আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আগামী ১৭ অক্টোবর নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে  সেবা করে যেতে পারি ৷
মতবিনিময়ে জনপ্রতিনিধি ছাড়াও  রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷


এই বিভাগের আরও খবর