শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শাহরাস্তিতে পরিক্ষা কেন্দ্রে এসভিবির শিক্ষা উপকরণ বিতরন সম্পন্ন

reporter / ৩৪০ ভিউ
আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ চাঁদপুরের জনপ্রিয় সংগঠন সোস্যাল ভলেন্টিয়ারর্স ফর বাংলাদেশ (এসভিবি) এর উদ্যোগে আজ শাহরাস্তি উপজেলার দুইটি এস.এস.সি পরীক্ষা কেন্দ্রে (শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়) পরীক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মশিউর রহমান তুহিন এর উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন করে এসভিবি শাহরাস্তি টিমের সেচ্ছাসেবকরা।এসময় শাহরাস্তি উপজেলা টিমের সমন্বয়ক রুহুল কুদ্দুস শুভ এর নেতৃত্বে দুটি টিম দুইটি কেন্দ্রে শৃঙ্খলা ও শিক্ষা উপকরণ বিতরন করেন। মানবতার সেবায় সেচ্ছাসেবক হয়ে কাজ করে সামাজিক এই সেচ্ছাসেবী সংগঠনটি। রক্তদান থেকে শুরু করে করোণায় প্রশাসনের সাথে মাঠে কাজ করেছিলো সংগঠনটি। মানবতার ছত্রছায়ায় কাজ করতে চায় সংগঠনটির সকল সেচ্ছাসেবকবৃন্দ।
এসভিবি প্রতিষ্ঠাতা মশিউর রহমান তুহিন বলেন, বিভিন্ন সামাজিক প্রয়োজনে সংগঠনটি সকলের পাশেই রয়েছে। তিনি সকল উপদেষ্টা, সেচ্ছাসেবক ও সকল পর্যায়ের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর