শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

বিভাগীয় কমিশনারের সাথে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মতবিনিময় সভা

reporter / ২৮৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে
—- আশরাফ উদ্দিন
বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেছেন,  জেলা প্রশাসকের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিলো। জেলা প্রশাসক একজন ডাইনামিক অফিসার। আমরা একসাথে কয়েকবারই কাজ করেছি। কাজ করলেই কাজ আসে। কাজের থেকে সুফল আছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে জেলায় কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরো বলেন, সামনে যেসব দিন আসছে, সেখানে লেখাপড়া ছাড়া কিছু হবে না। ভবিষ্যতের যে বাংলাদেশ আসছে তাতে ভালো ডিগ্রি ছাড়া টিকা কষ্টকর হবে। কারণ দিন এখন অনেক বদলে যাচ্ছে। কোয়ালিটি ডেভেলপমেন্ট ছাড়া কোন উপায় হবে না। কিছু উদ্যোগ আমাদের নিতে হবে, না হয় আমরা পিছু হয়ে যাবো।
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
এরআগে চাঁদপুর জেলার সম্পর্কে ডকুমেন্টারি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, সিনিয়র সহকারি কমিশনার সুচিত্র রঞ্জন দাস, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।
মতবিনিময় সভার পূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন চাঁদপুরে আসলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান ও পুলিম সুপার মো. মিলন মাহমুদ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
পরে তিনি জেলায় কর্মকর্তরত বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের সাথে পরিচিতি পর্ব শেষ করেন।


এই বিভাগের আরও খবর