শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাটিলা (পূর্ব) ইউনিয়ন পরিষদে সচেতনতামূলক সভা 

reporter / ২৮৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

ইউনিয়ন পরিষদে এসে মানুষ যেন হয়রানির শিকার না হয় সে দিকে  খেয়াল রাখতে হবে 
………. উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুউদ্দিন
নিজস্ব প্রতিবেদকঃ
হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা (পূর্ব) ইউনিয়নে কার্যকর ও জবাবদিহিমুলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের ইউনিয়ন পরিষদ দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩ অক্টোবর  বিকেলে হাড়িয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮ নং হাটিলা (পূর্ব) ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হতে হবে। ইউনিয়ন পরিষদে এসে মানুষ যেন হয়রানির শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে এবং আবেদন প্রক্রিয়া দ্রুত সময়ে নিষ্পত্তি হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
সমাজে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
জনপ্রতিনিধিদের ভোটের জন্য নয় বরং মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করলে ভোট নিয়ে ভাবতে হবে না।
ইউপি সচিব আবুল বাসার মুন্সীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা
ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন।
সভায় আরো উপস্থিত ছিলেন, প্রবীণ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সৈয়দ আহম্মেদ মুন্সী,ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জহির হোসেন প্রধানিয়া,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য সোহাগ মজুমদার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক এস এম  রাসেল মজুমদার,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন মুন্সী, ১ নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান, ৪ নং ওয়ার্ড মেম্বার নেছার আহম্মেদ, ৫ নং ওয়ার্ড মেম্বার খোরশেদ,৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ মানিক হোসেন,৭ নং ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন, ৮ নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান ভূঁইয়া, ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ আমির হোসেন মেন্তুু মজুমদার প্রমুখ।
এসময় ইউনিয়নের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।


এই বিভাগের আরও খবর