শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক

reporter / ২৫৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

হাজিগঞ্জ প্রতিনিধিঃ
হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. রুমন বেপারী সুমন (৩৫) ও মো. বেলাল হোসেন (৩৫) নামের ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ সময় নামীয় আরো ৭ ডাকাতসহ অজ্ঞাত ৫/৭ জন পালিয়ে যায়। সোমবার আটককৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হলে, আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
 রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ এর দিক-নির্দেশনায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সাতবাড়িয়া রেল ক্রসিং এলাকায় চেকপোস্ট পরিচালনা করে হাজীগঞ্জ থানা পুলিশ। এসময় একটি পিকআপ (মিনি ট্রাক) থেকে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে আটক করা হয়।
আটককৃত ডাকাত মো. রুমন বেপারী সুমন ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের হাজী কমর উদ্দিন বেপারী বাড়ির জাহাঙ্গীর আলম বেপারীর ছেলে। বর্তমানে সে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উপজেলা সদর বসবাস করে। আটক অপর ডাকাত মো. বেলাল হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুর বাইন্যা বাড়ির মো. রুহুল আমিনের ছেলে। বর্তমানে সে একই জেলার সেনবাগ থানার ছ’মুন্সীর বাজার এলাকায় বসবাস করে।


এই বিভাগের আরও খবর