শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাইমচরে ইউপি নির্বাচনে নৌকা ২ ও সতন্ত্র ২ জন নির্বাচিত।

reporter / ৪৩৫ ভিউ
আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

মোঃ আলমগীর হোসেন।।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বুধবার হাইমচর উপজেলার চার ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও কুয়াশার মধ্যে তার অনেক আগে থেকেই ভোটাররা কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে পড়েন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বেড়ে যায়। আলগী উত্তরে বাজাপ্তী স্কুল কেন্দ্র, জামিলয়ে মহিলা দাখিল মাদ্রাসা, হাইমচর বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ ৪ টি ইউনিয়নের  কেন্দ্রগুলোতে ভোটারদের স্বত:স্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তাদের ভোট প্রদান করেন।
২নং আলগী দূঃ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী বিজয়ী হয়েছেন। তিনি ৬৯০৭ ভোট পয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মাকসুদ আলম খান পেয়েছেন ৪৩৫৬ ভোট।
৩ নং আলগী দূঃ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরদার আঃ জলিল মাষ্টার বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১০১৬৬ ভোট এবং  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতিক মনোনীত প্রার্থী পেয়েছেন ৫৪৪৭ ভোট।
৪ নং নীলকমল ইউনিয়নে বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সউদ আল নাসের বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৩০৮ ভোট এবং তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মনোনীত সালাউদ্দীন সরদার পেয়েছেন ২৯৯৪ ভোট।
৫ নং হাইমচর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী সরকার বিজয়ী হয়েছেন।  তিনি পেয়েছেন ১২৫২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ মনজুরুল হক পেয়েছেন ১২১১ ভোট।


এই বিভাগের আরও খবর