শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাইমচরে মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

reporter / ৩২৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ হাইমচর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

২৫ অক্টোবর মঙ্গলবার সকালে হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের লামচরী গ্রামের মেঘনা নদীর পাড়ে থেকে অজ্ঞাতনামা ৩০-৩৫ বছর বয়সের ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইমচর কোস্টগার্ড। পরে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে লাশটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন কোস্টগার্ড।

এ ব্যাপারে নীলকমল নৌ পুলিশ ইনচার্জ মোঃ হোসেন সরকার বলেন, সকালে কোস্টগার্ডের মাধ্যমে জানতে পারি কাটাখালী মেঘনা নদীর খালের মুখ থেকে অজ্ঞাতনামা পরিচয়ে একটি লাশ উদ্ধার করা হয়েছে। পরে আমি এবং সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে এর সোশ্যাল রিপোর্ট প্রস্তুত করি। প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ৬ থেকে ৭ দিন পূর্বের পচালাশ এটি হাত-পায়ের মাংস চলে গেছে। হাতের আঙ্গুলের বাঁ পায়ের আঙ্গুলের কোন চাপ নেওয়া সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছি।

বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলাম জানান, হাইমচর লামচরি কোস্টগার্ড স্টেশনে খবর আসে একটি লাশ কাটাখালী খালের মুখে নদীর পাড়ে রয়েছে, পরে হাইমচর কোস্টগার্ড সিসি এম এমদাদুল হক এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।


এই বিভাগের আরও খবর