শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে উত্তেজনা

reporter / ৪১২ ভিউ
আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করার উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও সাবেক ছাত্রদের একাংশ। কিন্তু এরই মধ্যে প্রকাশ্যে দুটি গ্রুপ অবস্থান নিয়েছে। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের পক্ষে-বিপক্ষে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে লিখা লিখি সহ চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। কেউ লিখছে দৃশ্যমান সমস্যাগুলো সামাধানের এখনই মুখ্য সময়।
বিদ্যালয় সূত্রে জানাযায়, শিক্ষা প্রতিষ্ঠানটি ফরাজীকান্দি ইউনিয়নে অবস্থিত। অত্র এলাকায় শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে ১৯২১ সালে এ মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে শিক্ষার আলো ছড়িয়ে বিদ্যালয়টি বর্তমানে উপজেলার ভালো অবস্থানে রয়েছে। ছাত্র-ছাত্রীর সংখ্যা ও বেশ ভালো।
ইতিমধ্যে শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে কয়েকটি উপ-কমিটি ও গঠন করেছে আয়োজক কমিটি। সম্ভাব্য তারিখ আগামী ২৪ ডিসেম্বর।
ইদানীং সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানকে ঘিরে সাবেক হাজারো ছাত্ররা উত্তেজনা বাক্য বিনিময় করে যাচ্ছে। তারা যে কোনমূল্যে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানকে বানচাল করার চেষ্টা করছে এবং তা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতি চলমান থাকলে অনুষ্ঠানের দিন বড় ধরনের শঙ্কার আশঙ্কা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে।
১৯৯৪ সালে এসএসসি পাশ করা প্রাক্তন ছাত্র মো: শামীম কাওছার জানান, বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান করতে আমরা প্রস্তুত। কিন্তু আয়োজন করার পূর্বে আয়োজক কমিটি নিম্নেক্ত প্রশ্নের সদুত্তর দিতে পারলে অবশ্যই অনুষ্ঠানে যাবো। বিদ্যালয়টির প্রতিষ্ঠার ১শ’ বছর অতিক্রম করছে কিন্তু ছাত্ররা আজও জানেনা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম, সীমানা প্রাচীর না থাকার কারণে এসএসসি পরীক্ষার কেন্দ্র নেই অন্যত্র গিয়ে পরীক্ষা দিতে হয় যুগের পর যুগ। নূন্যতম এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন উপ-কমিটিতে অন্তর্ভুক্তিকরণ, বিদ্যালয়ের পরিচালনা কমিটির বর্তমান ও সাবেক সভাপতিকে যথাস্থানে রাখতে হবে। উপরোক্ত সমস্যা গুলোর সমাধান হলেই আমরা
শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যাবো। নতুবা যাবোনা।
এমন পরিস্থিতিতে যদি ২৪ ডিসেম্বর শতবর্ষ পূর্তি উদযাপনকে অনুষ্ঠান হয়, তাহলে আইনশৃঙ্খলার চরম অবনতি হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
সাবেক একাধীক ছাত্ররা জানান তাদের ক্ষোভের কথা। তারা বলেন, আমাদের প্রাণের বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনে আমাদের হৃদয়ে মারাত্মক রক্ষক্ষরণ হচ্ছে। যে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হবে সেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামই আমরা জানিনা। ইতিমধ্যে আমাদের দাবীগুলো সামাজিক যোগাযোগের মাধ্যম সহ আয়োজক কমিটি, বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক বরাবর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ১৯৯৪ ব্যাচের মো: শামীম কাওছার স্বাক্ষরিত স্মারকলিপি  পাঠানো হয়েছে। কোন পজেটিভ ফলাফল এখনও পাইনি। ফলাফল যদি নীতিবাচক হয় তাহলে আমরা সকলে বসে পরবর্তী সিদ্ধান্ত নিব।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম কিংবা বিদ্যালয়ের দেয়াল প্রাচীর নির্মাণসহ আরও কিছু দাবী সমূহ চাওয়া অযৌক্তিক নয়। এগুলো সময়ের দাবী। বাস্তবায়ন করে সুন্দর একটি শতবর্ষ পূর্তি উদযাপন
অনুষ্ঠান উপহার দিতে পারলে পুরো উপজেলা জুড়ে প্রশাংসা কুড়াবে এ প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে শতবর্ষ পূর্তি উদযাপন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর ইব্রাহিম খলিল জানান, আমরা নির্ধারিত তারিখে প্রোগ্রাম করবো। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মো: মহিউদ্দিন বলেন, বিশৃঙ্খলা কিংবা আইনের ব্যতয় ঘটবে এমন কোন অনুষ্ঠানের অনুমতি আমরা দিবোনা।


এই বিভাগের আরও খবর