শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তর থানার সফল প্রচেষ্টায়

reporter / ২৩২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

ডাকাতির পাঁচ দিনের মধ্যে মালামাল উদ্ধার।। 
৪ ডাকাতের স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান 
কামরুল হাসান রাব্বিঃ
মতলব উত্তরে ডাকাতির পাঁচ দিনের মধ্যে
 ঘটনায় জড়িত ৪জন ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
গত ২৫ অক্টোবর দিবাগত রাত্র অর্থাৎ অর্থাৎ ২৬অক্টোবর  রাত অনুমান ০২.০০ ঘটিকা হইতে ০২.৪০ ঘটিকার মধ্যবর্তী সময়ে মতলব উত্তর  থানাধীন ০২নং বাগানবাড়ী ইউনিয়নস্থ নয়াকান্দি চৌধুরী বাড়ীর দেলোয়ার হোসেন চৌধুরীর বসত বাড়ীতে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাহার বসত ঘরের উত্তর পার্শ্বের কাঠের দরজা ভাঙ্গিয়া কয়েকজন ডাকাত মুখে মাস্ক পরিহিত অবস্থায় তার বসত ঘরের ভিতর প্রবেশ করিয়া দেলোয়ার হোসেনসহ তাহার ঘরে থাকা লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করিয়া বসত ঘরের ভিতরে থাকা স্টিলের ও কাঠের আলমারিসহ অন্যান্য আসবাবপত্র ভাঙ্গিয়া স্বর্নালংকার, নগদ টাকা, ও ০৫টি বিভিন্ন কোম্পানীর এন্ড্রয়েড মোবাইল ফোনসেট লুন্ঠন করে নিয়া যায়। উক্ত ঘটনার বিষয়ে  ফুয়াদ হোসেন চৌধুরী প্রকাশ পলাশ অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে মতলব উত্তর থানার মামলা নং- ৩৮, তারিখ- ২৭/১০/২০২২ইং, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে  পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম-বার এর সার্বিক দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, সহকারী পুলিশ সুপার জনাব আবুল কালাম আজাদ তদারকীতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন এর নেতেৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় এসআই(নিরস্ত্র) মোঃ আবু হানিফ, এসআই(নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান, এএসআই(নিরস্ত্র) মোঃ সোহাইব হোসেন, কং/ ৪০৪ আব্দুর রহমানদের সহযোগীতায় একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অত্র থানাসহ নারায়নগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনার সহিত জড়িত ১। মোঃ আঃ কুদ্দুস প্রকাশ বাবু(২৬), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, সাং- মধ্য রায়েরকান্দি(প্রধান বাড়ী), ২। মোঃ সুজন(২২), পিতা- জিন্না মিয়াজী, সাং- দক্ষিন মান্দারতলী(মিয়াজী বাড়ী), ৩। মোঃ সারোয়ার হোসেন প্রকাশ সোহেল(৩৪), পিতা- মোঃ রফিকুল ইসলাম মোল্লা, সাং- নয়াকান্দি(মোল্লা বাড়ী), সর্ব থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, ৪। মোঃ মহসিন মিয়া(৩৫), পিতা- মৃত শামিল হোসেন, সাং- পিপিয়াকান্দি,(ভূইয়া বাড়ী), থানা- কচুয়া, জেলা- চাঁদপুরদের গ্রেফতার করিয়া  তাহাদের হেফাজত হইতে  লুন্ঠিত ০১টি মোবাইল ফোনসেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত ০৪জন আসামী আদালতে অত্র মামলার ডাকাতির ঘটনার সহিত জড়িত মর্মে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। উক্ত ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারসহ আরো লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে।


এই বিভাগের আরও খবর