শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

শাহরাস্তিতে কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পরে বাতিল

reporter / ৩১৫ ভিউ
আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম) বাংলা পরীক্ষা শুরু হওয়ার সোয়া এক ঘণ্টা পর বাতিল করা হয়েছে। গতকাল রোববার বিকেল সোয়া ৩টার দিকে পরীক্ষা বাতিল করা হয়।
সরেজমিনে উপজেলার চিতোষী ডিগ্রি কলেজের কেন্দ্র চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা শেষ হওয়ার আগেই হলে কর্তব্যরত পরিদর্শকেরা শিক্ষার্থীদের প্রশ্ন ও খাতা তুলে নিয়েছেন।
এ বিষয়ে পরীক্ষার্থী মো. ফখরুল ইসলাম বলেন, হলে ঢুকে দেখি প্রশ্নের সঙ্গে আমাদের সিলেবাসের কোনো মিল নেই।
অপর পরীক্ষার্থী মো. রাকিব বলেন, প্রশ্নপত্র দেখে মনে হয়েছে অন্য বই থেকে করা হয়েছে। ভাগ্য ভালো যে সোয়া এক ঘণ্টার মধ্যে পরীক্ষা বাতিল করা হয়েছে।
ওই কেন্দ্রে কর্তব্যরত হল পরিদর্শক মো. ইমরান হোসেন জানান, বোর্ডের নির্দেশে পরীক্ষা বাতিল করা হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন জানান, বোর্ডের নির্দেশ পেয়ে কেন্দ্র সচিব পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছেন।


এই বিভাগের আরও খবর