শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

শাহরাস্তিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ১

reporter / ৩০৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ  শাহরাস্তিতে ধর্ষণের পর শিশু হত্যার অভিযোগে মোঃ মানিক হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা মিঞা বাড়ির শাহাদাত হোসেন বাবু’র ছোট মেয়ে তানহা আক্তার নাদিয়া (০৮) কাদরা সপ্রাবি’র প্রথম শ্রেণির ছাত্রী। বিকেলে সে বাড়ির পার্শবর্তী ব্র্যাক স্কুলেও পড়তো। গত ৬ নভেম্বর বিকেল সাড়ে ৪টার সময় ব্র্যাক স্কুলের ক্লাস শেষে বাড়িতে বই খাতা রেখে খেলতে যায়। সন্ধ্যা হয়ে গেলে মেয়েটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে রাতে বাড়ির পাশে কবরস্থানের পূর্ব পাশে ডোবার মধ্য থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতেই পুলিশ জড়িত সন্দেহে খেড়িহর তেলি বাড়ির আবদুল কাদেরের পুত্র মোঃ মানিক হোসেনকে (১৬) আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ পানিতে ডুবিয়ে দিয়েছে বলে পুলিশকে জানিয়েছে।
নিহত শিশুর মা তাসলিমা আক্তার জানান, খেলতে গিয়ে নাদিয়া ফিরে না আসায় আশপাশে খুঁজতে থাকি। একপর্যায়ে মানিকের দেখানো স্থানে গিয়ে কবরস্থানের পূর্ব পাশের ডোবায় তাকে খুঁজে পাই। যারা আমার বুক খালি করেছে আমি তাদের বিচার চাই।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানান, ভোররাতে কিশোর মোঃ মানিককে গ্রেফতার করা হয়েছে। সে তার মামার বাড়িতে থাকতো। মানিক এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত। জিজ্ঞাসাবাদে সে জানায় নিহত নাদিয়া প্রায়ই তাকে চোর বলে ক্ষ্যাপাতো। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন সন্ধ্যায় সে নাদিয়াকে বাড়ির পার্শবর্তী কবরস্থানের পূর্ব পাশে নির্জণ স্থানে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটি চিৎকার দিলে সে তাকে শ্বাসরোধে হত্যা করে ডোবার পানিতে চুবিয়ে দেয়।


এই বিভাগের আরও খবর