শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড প্রদান

reporter / ৩৬৭ ভিউ
আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

নুতন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে
—–সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান এমপি
মোঃ জাহিদুল ইসলাম ফাহিম :
 ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়েছে।
১২ নভেম্বর (শনিবার) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার এর পরিচালনায় ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান ।
এসময় তিনি বলেন, আজ আমরা একটি স্বাধীন জাতি ও দেশ হিসেবে পৃথিবীর বুকে অবস্থান করছি বীরমুক্তিযোদ্ধাদের কারণে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা কোন কিছু না ভেবেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই আত্মত্যাগকে স্মরণীয় এবং মুক্তিযোদ্ধারা যাকে স্বাচ্ছন্দে থাকতে পারে সেজন্য বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান দিচ্ছেন। তাদের সম্মানি ভাতা ২০ হাজার পর্যন্ত বাড়িয়েছেন। গৃহহীণদের ঘর করে দিচ্ছেন। চিকিৎসা সুবিধা দিচ্ছেন। সর্বশেষ ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডিকার্ড দেয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আমরা নুতন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর সাথে সাথে বাংলাদেশ আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে কাজ করতে হবে। নিজেদের পরিবারের বাইরে এলাকাবাসীকে বোঝাতে হবে উন্নয়ন ও দেশের অগ্রগতি ধরে রাখতে আওয়ামীলীগের বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়া, অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন,  ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান।
আলোচনা শেষে অতিথিবৃন্দরা মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন।


এই বিভাগের আরও খবর