শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে ৫০ পিচ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

reporter / ২৩৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ পিচ ইয়াবা’সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
১৩ নভেম্বর দিনগত রাতে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মোঃ রমিজ উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালানা করে মতলব উত্তর থানাধীন চরপাথালিয়া দাশকান্দি বলাই গোস্বামীর দোকানের সামনে হতে মাদক ব্যবসায়ী আসামী মোঃ ধলু মিয়া (৪২), পিতা-মোঃ ছালমত মিয়া, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-চরপাতালিয়া (দাশকান্দি ছালামত মিয়ার বাড়ী), এবং শ্রী বলাই গোস্বামী (৫০), পিতা- মৃত রাধা গোবিন্দ গোস্বামী, মাতা- আদুরিনী গোস্বামী, সাং- চরপাথালিয়া (দাশকান্দি), ওয়ার্ড নং-০৭, উভয় থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদ্বয়কে গ্রেফতার পূর্বক দেহ তল্লশী করিয়া তাহার হেফাজত হইতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতঃ উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
ওসি মোঃ মহিউদ্দিন বলেন, মাদকের সাথে যুক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবেনা। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে  নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর