শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে ….. নূর হোসেন পাটোয়ারী

reporter / ৩৩৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচন উপলক্ষে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে নৌকা মার্কা বিজয় সুনিশ্চিত করতে ও মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি’র নির্দেশে চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর বৃহস্পতিবার চরভৈরবী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ আলী মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস লিটন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা
পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চরভৈরবী ইউপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া,আওয়ামী লীগের সহ-সভাপতি এম বাশার, হুমায়ন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু সরকার, উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ বাচ্চু মিয়া খান, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, নজরুল ইসলাম ফকির সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী তিন বলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল চোকদার কে বিপুল ভোটে বিজয়ী করতে অতীতের সকল দ্বিধাবিভক্তি ভুলে এই ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন চরভৈরবী ইউনিয়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে তাই নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।


এই বিভাগের আরও খবর