শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

“আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও ইউনিভার্সিটি টেকনোলজি মারা, মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত”

reporter / ৫৪০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তিঃ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এবং ইউনিভার্সিটি টেকনোলজি মারা (ইউআইটিএম), মালয়েশিয়ার এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মালয়েশিয়ায় ইউআইটিএম ক্যাম্পাসে  আনুষঠানিকভাবে এ স্মারক স্বাক্ষরিত হয়। ইউনিভার্সিটি টেকনোলজি মারা (ইউআইটিএম), মালয়েশিয়ার সর্ব বৃহৎ বিশ্ববিদ্যালয় গুলোর একটি। এই বিশ্ববিদ্যালয়ে মোট ১,৮৮,০০০ জন শিক্ষার্থী, ৯,০০০ ফ্যাকাল্টি মেম্বার এবং মালয়েশিয়ায় ৩৪টির মত ক্যাম্পাস রয়েছে।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম  (আইআইইউসি)’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ এবং ইউআইটিএম এর সহকারী ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শাহরিমান জয়নাল আবিদীন আশা প্রকাশ করেছে যে উভয় প্রতিষ্ঠানই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইআইইউসির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসরুরুল মওলা এবং আইআইইউসির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের (সিআরপি) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান।
এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় দুইটির মধ্যে উন্নততর শিক্ষা, পাঠদান এবং ছাত্র ছাত্রীদের স্কলারশিপ বিনিময়ের নতুন দ্বার উন্মোচন করল। তাছাড়া, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় দুইটির মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতা ও উৎসাহিত করে এমন ইভেন্টগুলি সংগঠিত করা সম্ভব।
ইউআইটিএম এর অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) এর পরিচালক অধ্যাপক ডাঃ জামালিয়াহ সাঈদ এ  কার্যক্রম বাস্তবায়নে তাদের পূর্ণ সমর্থনের জন্য ভাইস চ্যান্সেলরদের ধন্যবাদ জানান। তিনি  আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, প্রতিষ্ঠানগুলো সহযোগিতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে যা কেবল এই দুই  বিশ্ববিদ্যালয়ই নয়, মালয়েশিয়া ও বাংলাদেশের সামাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


এই বিভাগের আরও খবর