শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন 

reporter / ২৭৪ ভিউ
আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের উৎসব মুখর পরিবেশে  ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
১৯ নভেম্বর শনিবার সকাল ৯ টায়  চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ে এন্ড কলেজ মাঠে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা চৌধুরী, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোঃ সেলিম খাঁন, থান আওয়ামী লীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মুনছুর আহমেদ। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই ।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মেশকাত হোসেন বিটু, সাধারণ সম্পাদক প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন, মোঃ আবু নাছের ওয়াজেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী কামাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির হিরো, সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবলীগের সাবেক  ১নং যুগ্ন আহববায়ক  আমিনুল ইসলাম সাগর, এফ কাদের বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগর সভাপতি প্রার্থী ও সংরক্ষিত ইউপি সদস্য সাবরিনা নুসরাত কবিতা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমনসহ  উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কাউন্সিলে ভোটারদের প্রত্যক্ষ ভোটে মোঃ আব্দুল হাই সভাপতি নির্বাচিত হন এবং মোঃ মিরন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


এই বিভাগের আরও খবর