শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বিতর্কিত কাউন্সিলর তালিকা প্রণয়নের প্রতিবাদে চিতোষী পূর্ব ইউনিয়নে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

reporter / ৩৩৮ ভিউ
আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ আগামী ২২ নভেম্বর শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে তড়িঘড়ি করে মেয়াদ উত্তীর্ণ ও অ-অনুমোদিত ওয়ার্ড কমিটির সদস্য, বিতর্কিত কাউন্সিলর তালিকা প্রণয়নের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চিতোষী পূর্ব ইউনিয়ন তৃণমূল আওয়ামীলীগ নেতৃবৃন্দ।  ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে চিতোষী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, টাকা খেয়ে জামায়াত ও বিএনপির লোকদের কাউন্সিলর করা হয়। তড়িঘড়ি করে এক পক্ষকে বিজয়ী করতে আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। আগামী ২২ নভেম্বর ইউনিয়ন সম্মেলনের পূর্বে এ তালিকা বাতিলের দাবি জানানো হয়।
অন্যথায় সম্মেলন করতে দেয়া হবে না বলে তারা দাবি করেন এবং  সম্মেলন করতে গেলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া বলে জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা হাবিবুল হক দোলন, সাবেক যুবলীগ নেতা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ছফি উদ্দিন আল মজীর (সাহেব আলী), ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি বাবু স্বপন চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক আঃ হান্নান, ৪নং ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি আবু মিয়া, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য রাসেল হায়দার, আওয়ামীলীগ নেতা মাস্টার আবু জাফর, আঃ ছাত্তার মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন রিপনসহ ইউনিয়ন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর