মতলব উত্তর প্রতিনিধিঃ মতলব উত্তরে থানা পুলিশের মাদক বিরোধেী অভিযানে নবীর হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ ডিসেম্বর রাত আনুমানিক ৯ ঘটিকার তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ, মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে থানায় কর্মরত এসআই (নিঃ) খোকন চন্দ্র দাশ, সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ শাহ আলম মিয়া, এএসআই (নিরস্ত্র) আব্দুল হক, মতলব উত্তর থানাধীন ৩নং সাদুল্যাহপুর ইউপিস্থ বেলতলী বাজার চার রাস্তার মোড় মা বাবা দোয়া বেপারী দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি ধৃত আসামী মোঃ নবীর হোসেন (৩০), পিতা- মৃত আব্দুর রশিদ মিয়া, মাতা- মৃত হোসনেয়ারা বেগম, সাং- সুগন্ধি, ৩নং ওয়ার্ড, মীর বাড়ী, ১নং ষাটনল ইউপি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর এর হেফাজত হইতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ রাত ৮.৪০ ঘটিকার সময় গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।