কামরুল হাসান রাব্বিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গম চরাঞ্চলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গরিব, দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারের হাতে কম্বল তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মো. সেলিম। তীব্র শীত মোকাবেলায় কম্বল পেয়ে খুশি প্রত্যন্ত এলাকার মানুষ।
বিতরণকালে ইউপি চেয়ারম্যান গাজী মো. সেলিম বলেন, বর্তমান সরকারের আমলে শীতবস্ত্রের অভাবে কাউকে কষ্ট ভোগ করতে হবে না। তারই পথ অনুসরণ করে আশ্রয়ন প্রকল্পে শীতবস্ত্র বিতরণ করছি এবং তা অব্যাহত থাকবে। দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল এ ব্যাপারে কারো পরীক্ষা নেয়ার অবকাশ নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় এসব কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অসহায় ও শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে এসব কম্বল বিতরণ করা হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। কেননা অসহায় মানুষে কাছে শীতবস্ত্র পাঠিয়ে দেওয়ার জন্য। এ শীতের দিনে আমরা অসহায়দেরকে পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাড়াচ্ছি।
এদিকে দুর্গম চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণে খুশী সুবিধাভোগী মানুষেরা। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা বলেন, নদীর এপারে কেউ সহযোগিতা নিয়ে আসতে চায় না। যোগাযোগ ব্যবস্থা ভালো না। এই জন্য আমাদের কষ্টও বেশি। এবার শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আমার মতো গরীবরা সবচেয়ে বেশি কষ্টে আছে। আজ কম্বল পেয়ে ভালো লাগছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর মৃধা, ইউপি সদস্য মানিক, আ’লীগ নেতা রশিদ খান, যুবলীগ নেতা আলী আহমেদ, সাদ্দাম হোসেন সহ আরো অনেকে।