শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ

reporter / ৩৬৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

কোনো অপশক্তিই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না

—— নুরুল আমিন রুহুল এমপি
মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.  মোঃ নুরুল আমিন রুহুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করেছেন। দেশে কেউ না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী মানুষের বাসস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছেন। ঘরহীনকে ঘর দিচ্ছেন, এ দেশে কেউ আর ঘরহীন থাকবে না। গরম কাপড়ের অভাবে শীতে কেউ কষ্ট পাবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য মহিলাদের আরও সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যাবেই ইনশাল্লাহ। তাই পদ-পদবী নিয়ে দলের বা এলাকার শোবিচ হলে চলবে না। দলের পদ-পদবী থাকুক বা না থাকুক প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলে কোনো অপশক্তিই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।
সোমবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল। ফতেপুর পশ্চিম ইউনিয়নে ৫শ’ দুস্থ অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোহাম্মদ আলাউদ্দিনের স ালনায় আরো বক্তব্য দেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরো আলম স্বপন প্রমুখ।
শীতবস্ত্র কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. জসিম উদ্দীন মো. হাবীব উল্ল্যাহ, মো. শিবলু, মো. আলী রাজা , মো. জহির, মো. মাসুদ, মো. জসিম উদ্দীন, মো. অহিদ উল্যাহ, মো. মানছুর, সংরক্ষিত মহিলা সদস্য সুমি আক্তার, নাজমা আক্তার, পারভীন আক্তার’সহ আওয়ামী লীগ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর