শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর ব্যাপক গণসংযোগ

reporter / ৩১৩ ভিউ
আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ আগামী ২৯ শে ডিসেম্বর চাঁদপুর জেলায় ২০২২ সালের সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন।হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে,বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী।অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী ভোট য়েয়ে ব্যপক গণসংযোগ করে।
২৫’শে ডিসেম্বর গাজীপুরের চরাঞ্চলের গুচ্ছগ্রাম ও মুজিব কেল্লা এলাকার প্রতিটি জনগণের কাছে এবং প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন  ও মাননীয় শিক্ষামন্ত্রীর সহযোগিতায়,নৌকা মার্কার সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন,২নং উত্তর আলগী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি তাইজুল ইসলাম মাল।তিনি বলেন,আপনাদের গাজীপুরের চরাঞ্চলে যে সকল উন্নয়ন বাস্তবায়ন হয়েছে সব নৌকা প্রতীকের সরকার,শেখ হাসিনা সরকারের উন্নয়ন,শিক্ষামন্ত্রী ড.দীপু মনি এমপির সহযোগিতা,নৌকা প্রতীকের হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর পরিশ্রমে।গত ৫ বছরে  গাজীপুরে  উন্নয়ন হয়েছে সে দিকে লক্ষ রেখে ইউনিয়নের চরাঞ্চলের মানুষের কাছে সরকারের সেবা,দান অনুদান এর কথা তুলে ধরেন।
গুচ্ছগ্রামের খেটে খাওয়া মানুষ(আমাদের প্রতিনিধি দের বলেন)গাজীপুরের মানুষ আমরা গত পাঁচবছরে নৌকা মার্কার সরকারের সহযোগিতায় অনেক কিছু পাইছি,আমরা হাবু গাজীরে হারাতে চাই না।বন্যায় আমরা পানির নিছে থাকতাম,এখন বন্যা হইলে আমরা বড় দালান শেখ মুজিবের ঘরে থাকি।আল্লাহ শেখের বেটির মোঙ্গল করুক।আমরা নৌকা মার্কায় ভোট দিমু পেটভইরা ভাত খামু।
সকল জেলে কৃষক জনতার নিকট নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান গাজীর পক্ষে ভোট চেয়েছেন নেতৃবৃন্দ।আগামী ২৯’শে ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।হাবু গাজীপুর সালাম নিন,নৌকা মার্কায় ভোট দিন স্লোগান দেয় নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর