শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাইমচরে গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের পক্ষে মিছিল

reporter / ২৪৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
আগামী ২৯’শে ডিসেম্বর হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান গাজীর নৌকা মার্কার পক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারীর নেতৃত্বে গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়।
২৬’শে ডিসেম্বর সন্ধায় হাইমচর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয়।
হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর নেতৃত্বে মিছিলটি আওয়ামী কার্যালয় থেকে তেলির মোড় এসে নেতাকর্মীদের উপস্থিততে পথ সভায় মিলিত হন।
পথ সভায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।তিনি বলেন,বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান গাজী’কে পুনরায় নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
গাজীপুর ইউনিয়নে বিগত পাঁচ বছরে গুচ্ছগ্রাম,মুজিব কেল্লা,রাস্তা নির্মাণ সহ অসংখ্য উন্নয়ন বাস্তবায়ন হয়েছে।যে সকল উন্নয়ন হয়েছে সেসকল উন্নয়ন নৌকা মার্কার সরকার করেছে।আপনাদের এমপি শিক্ষামন্ত্রী ডা.দিপু মনির সহযোগিতায় হাবিবুর রহমান গাজীর পরিশ্রমে বাস্তবায়ন হয়েছে।তাই গাজীপুর ইউনিয়নের উন্নয়নকে আরও তরান্বিত করতে আগামী ২৯’শে ডিসেম্বর আনন্দ ও উল্লাসের মাধ্যমে নৌকায় ভোট দিয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান গাজীর বিজয় সুনিশ্চিত করুন…নূর হোসেন পাটওয়ারী।
এসময় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান গাজী।তিনি বলেন নৌকা মার্কা উন্নয়নের সরকার শেখ হাসিনার,এই নৌকা বঙ্গবন্ধুর,এই নৌকা ডা.দিপু মনির ও নূর হোসেন পাটওয়ারীর।গত পাঁচ বছরে আপনাদের সেবা করতে গিয়ে যদি কোন ভুলভ্রান্তি করে থাকি তবেঁ আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা কর দিবেন।
উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস খুরশিদ আলম,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এম এ বাসার,দপ্তর সম্পাদক মাকসুদ আলম খাঁন,সাবেক প্রচার সম্পাদক মুনসুর পাটওয়ারী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহাব্বায়ক জহিরু ইসলাম সোহেল পাটওয়ারী,উত্তর আলগী আওয়ামীলীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জল,সাধারণ সম্পাদক বাচ্ছু খাঁন,প্রচার সম্পাদক আলমগীর পাটওয়ারী,গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,দেলোয়ার হোসেন গাজী প্রমূখ।


এই বিভাগের আরও খবর