শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারি সম্পন্ন 

reporter / ৩৫০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ 
ফরিদগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপিঠ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের ৬ষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
২৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে অত্র বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত লটারির মাধ্যমে সরকারি নিয়মানুযায়ী ১২০ জন শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়। নির্ধারিত ১২০ জনের বাহিরে অপেক্ষাধীন শিক্ষার্থী হিসেবে ১০ জন শিক্ষার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়। নির্ধারিত ১২০ জন শিক্ষার্থীর মধ্যে কোন শিক্ষার্থী ভর্তি না হলে খালি সিট হিসেবে অপেক্ষাধীন থাকা শিক্ষার্থীদের বিবেচনা করা হবে।
২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি প্রক্রিয়ায় ১২০ জন সিটের বিপরীতে ২৬৫ জন শিক্ষার্থী ভর্তি ফরম তুলেছেন। আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে ১২০ সিটের মধ্যে ৬০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রীর নামের তালিকা প্রকাশ করা হয় ৷ লটারি প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি আজিজুন্নাহার, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লা আল মামুন  ও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর থেকে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ছাত্র এবং ছাত্রীদের আলাদা শাখা ভিত্তিক শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু হবে। বিদ্যালয়ে দুটি আলাদা ভবন ছাত্র-ছাত্রীদের শ্রেণী পাঠদান কার্যক্রম চলবে।


এই বিভাগের আরও খবর