শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

শাহরাস্তিতে ৪০ দিনের কর্মসূচীর বিভিন্ন প্রকল্প পরিদর্শন 

reporter / ৩১১ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ শাহরাস্তিতে ‘অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী’ এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার ৩টি ইউনিয়নে ৪ টি প্রকল্প পরিদর্শন করেন তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,  অতি দরিদ্র এবং মৌসুমী বেকার শ্রমিকদের জন্য স্বল্প মেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে দুঃস্থ পরিবারগুলোর সুরক্ষার লক্ষ্যে গত নভেম্বর মাস থেকে উপজেলার সবক’টি ইউনিয়নে অনেকগুলো প্রকল্প চলমান। এসব প্রকল্পে যথাযত শ্রমিক নিয়োগ ও কাজের মান ঠিক রাখার লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নে দারুনকরা ব্রীজ থেকে চটকী বাড়ি কালভার্ট পর্যন্ত রাস্তার পূনঃ নির্মান কাজ, দেবকরা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট কাজ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বিজয়পুর কেরানী সাহেবের দোকান থেকে মিয়াজী বাড়ি পর্যন্ত রাস্তার পূনঃ নির্মান কাজ ও চিতোষী পূর্ব ইউনিয়নের কালোচোঁ মানিক মেম্বারের বাড়ি থেকে রাব্বানীর বাড়ির সামনে পর্যন্ত রাস্তার পূনঃ নির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মেহের দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ মোঃ আঃ রাজ্জাক, চিতোষী পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ আলম বেলাল ও প্রকল্প সংশ্লিষ্ট সভাপতি এবং প্রকল্প কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ জানান, গ্রামীণ অবকাঠামো, রাস্তা, মাঠ-ঘাট, রাস্তা সংলগ্ন পুকুর পাড়ের উন্নয়ন ও খাল খনন প্রকল্পের মাধ্যমে শাহরাস্তি উপজেলায় ১ হাজার ৯৬ জন শ্রমিক প্রতিদিন ৪ শ’ টাকা মুজুরী হারে ৪০ দিন কাজ করার সুযোগ পাচ্ছেন।


এই বিভাগের আরও খবর