শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শাহরাস্তি উপজেলা আ’লীগের সভাপতির উদ্যোগে সিএনজি মালিক-শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

reporter / ২৩৫ ভিউ
আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু স্থানীয় দোয়াভাঙ্গাস্থ চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির কার্যালয়ে সিএনজি মালিক-শ্রমিকদের মাঝে এই কম্বল বিতরণ করেন।
আজ ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় দোয়াভাঙ্গাস্থ চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির  কার্যালয়ে এই কম্বল বিতরন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন, চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, দোয়াভাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম মিয়াজী, সাবেক আওয়ামী লীগের নেতা হুমায়ূন কবির হিরো, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সাধু, পৌর যুবলীগের সাবেক সদস্য শামীম হোসেন, শাহরাস্তি পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ সহিদ হোসেন মজুমদার,পৌর আওয়ামী লীগের নেতা মোঃ আলমগীর হায়দার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইস্কান্দার মির্জা সুমন প্রমুখ।
এছাড়াও মেহার রেল স্টেশন, মেহার কালিবাড়ি সহ উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে তিনি কম্বল বিতরণ করেছেন।


এই বিভাগের আরও খবর