শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরে পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধন

reporter / ২৮৪ ভিউ
আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে 
আমরা সক্ষম হয়েছি
—- অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
মতলব উত্তর প্রতিনিধিঃ
নতুন বছরের প্রথম দিনটি উদ্ভাসিত হয়ে থাকে ক্ষুদে শিক্ষার্থীদের হাসির আলোয়। শিশু থেকে
নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয় বছরের প্রথম দিন।
তার ধারাবাহিকতায় পাঠ্যপুস্তক উৎসবে মুখরিত হয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে।
রবিবার (১ জানুয়ারী) সকালে নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
অ্যাড. নুরুল  আমিন রুহুল বলেছেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষিত জাতি গঠনের বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা
অর্জনে আমরা সক্ষম হয়েছি। স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সুনাগরিকের বিকল্প
নেই।
তিনি আরো বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ বলতে স্মার্ট নাগরিক, সমাজ, অর্থনীতি ও স্মার্ট
সরকার গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে
রূপান্তর হবে। এ জন্য সরকারি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং এর উন্নয়নে একটি দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হবে। এ ছাড়া বিভিন্ন কার্যক্রম ডিজিটাইজেশন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের
সদস্য সরকার মো. আলাউদ্দিন, মতলব উত্তর থানার পুলিম পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজাহার ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান
শহিদুল্লাহ প্রধান, জেলা পরিষদের সদস্য তাসলিমা আক্তার আখি, সাংবাদিক মমিনুল ইসলাম, প্রভাষক মেহেদী মাসুদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরে আলম স্বপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাসরুম তামিম খান, ছাত্রলীগ নেতা সাকিব।
স্বাগত বক্তব্য রাখেন নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম এবং নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মো. বাহাউদ্দীন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ধর্মীয় শিক্ষক মাওলানা জাকারিয়া।


এই বিভাগের আরও খবর