শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শাহরাস্তির বিভিন্ন ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান

reporter / ২৬৭ ভিউ
আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ
শাহরাস্তির মেহের দক্ষিণ ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী। ৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মেহের দক্ষিণ ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়, ক্ষতিগ্রস্ত, অতিদরিদ্র, দুস্থ, হতদরিদ্র শীতার্তদের মাঝে উপহার স্বরূপ হিসেবে এ কম্বল দেন। ওই সময় তিনি মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, শাহরাস্তি-হাজিগঞ্জ নির্বাচনী এলাকার উন্নয়নের রূপকার মেজর (অবঃ) রফিকুল ইসলাম,বীর উত্তম মহোদয়ের শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন মেহের দক্ষিণ
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমির হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, প্যানেল চেয়ারম্যান মোঃ সোহাগ, আওয়ামী লীগ নেতা আবু নাছের মোগল, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাইনুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এলাকার শীতার্ত লোকজন।
চেয়ারম্যানের কার্যালয়ের সূত্রে জানা যায় দুই ইউনিয়নে ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের
অসহায়, ক্ষতিগ্রস্ত, অতিদরিদ্র, দুস্থ, হতদরিদ্র শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর