শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

 চিতোষী ডিগ্রী কলেজের চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

reporter / ৩১০ ভিউ
আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

 দেশ ও দেশের মানুষকে ভালবেসে তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করি

—–মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

বিশেষ প্রতিনিধিঃ
শাহরাস্তির চিতোষী ডিগ্রী কলেজের চারতলা ভীত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি শনিবার দুপুরে চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ মাঠে চারতালা একাডেমিক ভবন শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী,মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্যে বলেন তোমাদের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে কাজ করতে চাই, আমি চাই প্রতিটি ছেলে মেয়ের জীবনে প্রতিষ্ঠিত হোক, সে যেন কারো কাছে হাত না পাততে  হয়, আমার কোন সন্তান যেন ক্ষুধার্ত না থাকে,  আমার কোন সন্তান যেন বিনা চিকিৎসায় কষ্ট না পাক।
এটি একটি আধুনিক শিক্ষা প্রদান পাশাপাশি একটি ভালো মানুষ তৈরি করা, আর তুমি যখন বিশ্ব মানবতার একটি অংশ হিসেবে নিজেকে মনে করবে, অনুভব করবে, অনুধবণ করবে, তখনই তুমি একজন পূর্ণাঙ্গ মানুষ হবে। তখন তোমাকে দেখে তোমার যে বাবা বিশ্বের তাৎপর্য যে মাঠে কাজ করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে না খেয়ে, সেই বাবার মুখে হাসি ফোটবে, যে মা তার হাড়িতে  খাওয়ার  টুকু লুকিয়ে রেখেছেন হয়তো কিছুই নেই তুমি দেখতেও পাওনি সেই মা তখন পরিতৃপ্ত হবেন খুশি হবেন, কাজে একটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্র-ছাত্রীর প্রতি আমার আহ্বান থাকবে রাজনীতি কর, কিন্তু রাজনীতিদের পিছনে জীবন নষ্ট করবে না, আমার পিছনে জীবন নষ্ট করবে না, আমাকে সহায়তা করবে,তোমার যখন কাজ পড়বে আমাকে সুস্পষ্ট ভাবে যে স‍্যার আমার কাজ শেষ, আমার লেখাপড়া করতে হবে, সেই সাহস নিয়ে কাজ করতে হবে তোমাকে,  ভবিষ্যতে আবার তোমাদের পাশে এসে তোমাদের জীবনের কাহিনী, তোমার পিতা-মাতার জীবন কাহিনী তোমাদের কাছ থেকে শুনবো, তোমরা তোমাদের বাবা মাকে জিজ্ঞাসা কর তোমরা কতখানি কষ্ট করো আমার জন্য , যদি তোমাদের বাবা-মা বলে তাহলে তোমাদের চোখের পানি চলে আসবে। কাজে সকলের প্রতি তোমাদের আমার আবারও আহ্বান থাকবে বিশ্ব মানবতার অংশ হও ভালো মানুষ হও, দেশকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, নিজেকে নিয়ে ব্যস্ত থেকো না, মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাও। বিশ্ব মানবতার জন্য কাজ করি,আমরা আমার দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালবেসে তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করি।

কলেজের অধ্যাপক মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ শহিদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলম বেলাল, ইউপির সাবেক চেয়ারম্যান আবু ইউসুফ পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান আনসারী, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা এনামুল হক মনির, মোঃ শাহাদাত হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কলেজের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি


এই বিভাগের আরও খবর