শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

reporter / ২২১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

শেখ হাসিনা থাকতে দেশের কোনো 
মানুষ শীতে কষ্ট পাবে না
      —- দেলোয়ার হোসেন দানেশ
মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তরের ছোটহলদিয়া গ্রামে হযরত আরিফ উল্ল্যাহ ও কুদরত উল্ল্যাহ (রা.) মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫’শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে ছোটহলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদেও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন দানেশ বলেন, শেখ হাসিনা থাকতে দেশের কোনো মানুষ শীতে কষ্ট পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের কোনো মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না।
তিনি বলেন, কনকনে শীতে দেশের গ্রামাঞ্চলের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের সারাদেশে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বেঁচে থাকতে দেশের কোনো মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জি. নূর মোহাম্মদ বলেন, শেখ হাসিনা দেশের টাকায় স্ব^প্নের পদ্মা সেতুু বানিয়ে দেখিয়েছেন। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে দেশ। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা। তাই দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও বিপুল ভোটে শেখ হাসিনাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।
হযরত আরিফ উল্ল্যাহ ও কুদরত উল্ল্যাহ (রা.) মানবকল্যান ফাউন্ডেশনের সভাপতি মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আ. হালিম সরকার, আওয়ামী লীগ নেতা মনির হোসেন সরকার, সংগঠনের উপদেষ্ঠা গোলাম জিলানী, সমাজসেবক রুহুল আমিন সরকার, পইন সরকার, আবুল কালাম আশিক।
এ সময় হযরত আরিফ উল্ল্যাহ ও কুদরত উল্ল্যাহ (রা.) মানবকল্যান ফাউন্ডেশনের সহ-সভাপতি আবুল হাশেম’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর