শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাজীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতা

reporter / ৩৬৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজাসহ সোহেল হোসেন (২৭) নামে মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর চাঁদপুর আদালতে পাঠিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ। সোহেল হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার মো. মহরম আলীর ছেলে।
গতকাল দুপুরে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয় এর মিডিয়া সেল থেকে এ তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিছবাহুল আলম চৌধুরী, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হাজীগঞ্জ পৌর এলাকার উত্তর টোরাগড় রেললাইনের উত্তর পাশের জনৈক সেলিম মিয়ার বসত বাড়ীর গেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রেতা সোহেলকে ১৯ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, সোহেলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে। পরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।


এই বিভাগের আরও খবর