শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

reporter / ৩০৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

দক্ষ জনশক্তি ও কর্ম দক্ষ করতে হলে সুশিক্ষাকে কাজ লাগাতে হবে
….. মেজর( অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

সুজন দাসঃ
৩য় বারের মতো হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর এলাকার এসএসসি/সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৮৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার সকালে হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে ও মালেক গাজী ফাউন্ডেশনের সৌজন্যে প্রথমেই কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এরপর হাজীগঞ্জ পৌর ভবন প্রাঙ্গণে হাজীগঞ্জ পৌরসভার দুই বারের সফল মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপনের সভাপতিত্বে ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির জগতে টিকে থাকতে হলে ভালো ফলাফল করতে হবে। সুশিক্ষা শিক্ষিত হতে হবে। দক্ষ জনশক্তি ও কর্ম দক্ষ করতে হলে সুশিক্ষাকে কাজ লাগাতে হবে। আর শিক্ষার্থীদের জন্য এটি সংবর্ধনা হয় এটি একটি স্বীকৃতি। আর শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা দিলেই হবে না এই শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে তাদের পৌরসভা ও উপজেলা পরিষদ থেকে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মালেক গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা মো. বাবুল গাজী, শিক্ষক প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, হাজীগঞ্জ পাইলট বালিকা হাইস্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
এরপর হাজীগঞ্জ পৌর এলাকার এসএসসি পরীক্ষায় আটটি প্রতিষ্ঠানের ১৮৬ বালিকা ও ১০০ বালক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের শিক্ষার্থী মেজবাহুল মোকার্রিম ও বলাখাল চন্দ্রবান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জারিন রহমান।
 ওই সময় মালেক গাজী ফাউন্ডেশনের সদস্য সাদেক গাজী, হাজীগঞ্জ পৌরসভার প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কার্যলয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর