শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে নির্বাচন কমিশনার আনিসুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

reporter / ২৪০ ভিউ
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ করা সকল দলের দায়িত্ব ও কর্তব্য। প্রধান দলগুলো মাঠে না থাকলে নির্বাচন সুন্দর হবে না। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে যা যা করা দরকার তাই করবে নির্বাচন কমিশন। এরপর কেউ নির্বাচনে না এলে সে বিষয়ে কমিশনের আইনগত বাধ্যবাধকতা নেই।
গতকাল ২৯ জানুয়ারি দুপুরে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা এম সফিউল্ল্যাহর বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা আসা করছিলাম আগামী জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে এই সিদ্ধান্তে ছিলাম। ২০১৮ সালে আগের কমিশন দেড় লাখ ইভিএম মেশিন ক্রয় করেছিল। এসব মেশিনের অনেকটাই অকেজো বা ব্যবহার অনুপযোগী। তার উপর নির্ভর করে আমরা কতটা ইভিএমে নির্বাচন করবো। তাছাড়া গত ৪ বছরে স্থানীয় সরকারের অধীনে বিভিন্ন নির্বাচন হয়েছে। এজন্য সেগুলো নষ্ট হয়ে গেছে। আমরা এগুলো যাচাই করে দেখছি বা কিউসি করছি, কোয়ালিটি কন্ট্রোল করছি। এটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এ জন্য আমরা একটা প্রকল্প দিয়েছি। বৈশ্বিক বা বাংলাদেশের আর্থিক কারণে সেই প্রকল্প স্থগিত আছে। এ জন্য ইভিএম ও ব্যালট ২টির মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সহধর্মিনী সালমা রুপালী, জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপ‌তি এ এইচ এম আহসান উল্যাহ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুকিত সফিউল্ল্যাহ, রোটাঃ ডাঃ মাসুদ হাসান, বীর মুক্তিযোদ্ধা এম সফিউল্ল্যাহর মেয়ে ও জেলা আওয়ামীলীগের সদস্য কাকন সফিউল্ল্যাহ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৫’ শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর