শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

একুশে বইমেলার স্টলে হাজেরা বেগমের দ্বিতীয় কাব্যগ্রন্থ মেঘে ঢাকা পৃথিবী

reporter / ৩৬৩ ভিউ
আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ এবারের একুশে বইমেলায় বিশিষ্ট কবি ও সাহিত্যিক হাজেরা বেগমের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ মেঘে ঢাকা পৃথিবী ‘ পাওয়া যাচ্ছে।
তার কবিতার ভাব, উপমা ও চিত্রকল্প এবং কবিতার মধ্য দিয়ে গল্প বলার দক্ষতায় বুঝা যায় তিনি দীর্ঘদিন সাহিত্য চর্চা করছেন। গার্হস্থ্যকর্মের ফাঁকে ফাঁকে তার মধ্যে যে সৃজনশীল সত্তা বিরাজমান তারই অভিঘাতে চিন্তাগুলো মুক্তি পেয়ে হয়ে উঠেছে কবিতা। প্রতিষ্ঠিত কবিদের মতো নির্মেদ না হলেও তার কবিতায় শিল্পীসত্তার নান্দনিকতা প্রকাশ পেয়েছে সহজ ও সরলরূপে।
শৈশব হতে সঙ্গীত ও আবৃত্তির মতো সুকুমার বৃত্তীয় চর্চার সাথে যুক্ত থাকায় তার ভাবনাগুলো ডানা মেলে উড়বার শক্তি অর্জন করেছে উপযুক্ত শব্দমালায় তার বাবা আবদুল মতিন মজুমদার ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা রতনের নেছা ছিলেন একজন গৃহিণী। চাঁদপুরের আধ্যাত্মিক জনপদ শাহরাস্তি উপজেলার মজুমদার বাড়িতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। চার ভাই ও চার বোনের সংসারে তিনি বোনদের মধ্যে তৃতীয়। তিনি চাঁদপুরের সর্বজনপ্রিয়, সাদা মনের আলোর মানুষ, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটোয়ারীর জ্যেষ্ঠ পুত্রবধূ। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক এবং শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্যে জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত কৃতী ব্যক্তিত্ব। আমি রবো তোমাদের মাঝে’ গ্রন্থটি হাজেরা বেগমের প্রথম কাব্যগ্রন্থ। ‘মেঘে ঢাকা পৃথিবী’ তার দ্বিতীয়।


এই বিভাগের আরও খবর