শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব দক্ষিণে চার ইটভাটা মালিকদের অর্থদণ্ড

reporter / ২৯১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার চার ইটভাটা মালিকদের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর এর যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ধনাগোদা নদীর তীরে অবস্থিত ইট ভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে এবং এদের পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। আর এই কারণেই উপজেলার মেসাস মতলব স্ট্যান্ডার্ড ব্রিকস, মেসার্স সাহাপরান ব্রিক্স, সিএসবি এবং কেএসবি নামের চার ইট ভাটার মালিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনায় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক মোঃ হান্নান, নমুনা সংগ্রহকারী সাদ্দাম হোসেন এবং মতলব দক্ষিণ থানার এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর